নিজস্ব প্রতিবেদক | ০১:১০ এএম, ২০২৪-০৬-০৯
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ এর সমর্থক বরুণ বিকাশ চাকমা (৫৫)’কে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে হত্যার করা হয়েছে। শনিবার (৮ জুন ২০২৪) রাত সাড়ে ৮টার দিকে পানছড়ি উপজেলার লোগাং দুদকছড়া এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক ব্যাক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়,রাতে হঠাৎ প্রচন্ড গুলির শব্দ শুনা যায়। বেশ কয়েকজন অস্ত্রধারী বরুণ বিকাশ চাকমাকে গুলি করে হত্যা নিশ্চিত করে চলে যায়। পরে নিহতের লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা। গুলিতে নিহত বরুণ বিকাশ চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এ হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহত বরুণ বিকাশ চাকমা ইউপিডিএফ এর সমর্থক দাবী করেন “ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠন ও মুখপাত্র অংগ্য মারমা। তিনি এ হত্যাকা-ের জন্য জেএসএসকে দায়ী করেন।
তিনি বলেন,ভ্রাতৃঘাতি সংঘাতের মধ্য দিয়ে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আন্দোলন-সংগ্রামকে বাঁধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। এ ধরনের হত্যাকান্ড পাহাড়ের জন্য মঙ্গলজনক হবেনা বলেও তিনি মন্তব্য করে হত্যাকারীদের বিচার দাবী করেন।
অন্যদিকে একাধিক সূত্রের দাবী নিহতের নাম বরুণ চাকমা, সে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম এর পানছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করতে পানছড়ি থানার ওসির মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited